সংবাদ শিরোনাম ::
জীবননগর লালপানি নিয়ে কালোচক্রের হাসান মাহমুদ গ্রেফতার।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৩:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগরের পৌরসভার নারায়ণপুর মডেল মসজিদ এর পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। আর এই অভিযানে এসআই মো. মোস্তাফিজুর রহমান ও জীবননগর থানার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে ৬ বোতল ভারতীয় মদসহ. হাসান মাহমুদ (২৩) নামের এক যুবককে আটক করে।আটক হাসান মাহমুদ জীবননগর পৌরসভার রাজনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।এছাড়াও মাদকসহ আটক মো. হাসান মাহমুদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।



















