ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঝালকাঠিতে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের ফাঁসি

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ সৈয়দ আল ইমরান
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কলেজ ছাত্রী বেনজীর জাহান মুক্তাকে পরিকল্পিত ভাবে ছুরি দিয়ে গলাকেটে হত্যার দায়ে প্রেমিক সোহাগ মীর (২৫)কে মৃতদন্ড দিয়েছে আদালত।মঙ্গলবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ আদেশ প্রদান করেন। এসময় দন্ডপ্রাপ্ত সোহাগ মীর এজলাসে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৪জুলাই) সকাল ১০টার দিকে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী। একই সাথে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার পুত্র। হত্যান্ডের শিকার বেনজির জাহান মুক্তা জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের জাহাঙ্গির হালাদারের মেয়ে ও ঝালকাঠি সরকারী মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯সালের ৪ফেব্রুয়ারী সকালে মুক্তা কলেজে রওনা দিলে বাড়ির সামনে সোহাগের সাথে দেখা হলে ব্যবহৃত মুঠো ফোনটি নিয়ে যায় সোহাগ। দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোবাইলটি ফেরত দেয়ার কথা বলে। মুক্তা বাড়িতে গেলে ঘরের মুঠোফোনে কল দিয়ে মোবাইল দেয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাচা রাস্তার উপরে বটগাছের নীচে আসতে বলে। সেখানে মুক্তা আসার পরে পুর্বপরিকল্পিতভাবে সোহাগের সাথে থাকা চাকু দিয়ে মুক্তার গলায় ছুরিকাঘাত করে। পরে মুক্তা গলা চেপে ধরে চিৎকার করে বাড়িতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এঘটনায় মুক্তার পিতা জাহাঙ্গির হাওলাদার বাদী হয়ে পরের দিন ৫ফেব্রুয়ারী নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম ওই বছরের ৩১ অক্টোবর আদালতে সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমাদেন। আদালত ২০২১ সালের ২২ সেপ্টম্বরে চার্জ গঠন করে ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের ফাঁসি

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩