ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার:মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাদের সেরা “১০০ উদীয়মান তারকা ২০২৪”-এর তালিকা প্রকাশ করেছে। এতে জায়গা করে নিয়েছেন ছাত্রনেতা ও অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।বুধবার (২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের।নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেছেন, “আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্র নেতা যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন।তার সম্পর্কে আরও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার পর তিনি সাধারণ মানুষের কাছে আরও চেনা হয়ে ওঠেন। এর কয়েকদিন পরই তিনি শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান হাসিনা।এছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ ইসলামের থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে টাইম ম্যাগাজিনে। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা। যেটি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে বিঘ্নিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম

নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪