ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ডিমের বাজারে অস্থিরতা, যশোরে জরিমানা ১ লাখ ৭০ হাজার

এম এম রেজওয়ান রফিক রিজভী, যশোর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির অপরাধে যশোরে আফিল অ্যাগ্রোসহ চার প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টাস্কফোর্স।ডিমের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যশোর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।ডিমের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে যশোর শহরের বড়বাজার, চাঁচড়া চেকপোস্ট মোড় ও আরবপুর এলাকায় অভিযান চালায় বাজার মনিটরিং টাস্কফোর্স।এ সময় টিম বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার প্রমাণ পান। দোকানিদের দেওয়া তথ্য মতে পাইকারি বাজারে অভিযান চালানো হয়। বেশি মূল্যে ডিম বিক্রির প্রমাণ পাওয়ায় বড়বাজারের দুই পাইকার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় পাইকাররা উৎপাদকের কাছ থেকে নির্ধারিত মূল্যে ডিম না পাওয়ার অভিযোগ করলে টাস্কফোর্স শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় আফিল অ্যাগ্রোর বিপণন কেন্দ্রে অভিযান চালায়। সেখানে গিয়ে উৎপাদকের খুচরা মূল্যে ডিম বিক্রির প্রমাণ পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে শহরের আরবপুরে চাঁদ অ্যাগ্রোর বিপণন কেন্দ্রে অভিযান চালিয়ে মনোপলি ব্যবসার প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসক আজহারুল ইসলাম জানিয়েছেন, যশোরের উৎপাদকরা নিজেরাই পাইকার ও খুচরা ব্যবসায়ী হিসেবে বাজার নিয়ন্ত্রণ করে আসছিলেন। তাদেরকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উৎপাদক হিসেবে ১০ টাকা ৩৮ পয়সা দামে ডিম বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ চার প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমের বাজারে অস্থিরতা, যশোরে জরিমানা ১ লাখ ৭০ হাজার

নিউজ প্রকাশের সময় : ০৩:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪