ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ঢাদসিক’র বহরে বর্জ্য ব্যবস্থাপনা জন্য যুক্ত হলো নতুন ১০ পে-লোডার।

মেহেদী হাসান অলি 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হয়েছে নতুন আরো ১০টি পে-লোডার।যার ফলে করপোরেশনের ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত যান-যন্ত্রপাতির সক্ষমতা আরো বৃদ্ধি পেলো।আজ সোমবার (১০ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গণে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য নতুন ক্রয়কৃত এসব পে-লোডার হস্তান্তর করা হয়।র‌্যাংগস মোটরস লিমিটেড-এর সিইও আহমেদ শাহরিয়ার আনওয়ার ঢাদসিক মেয়র তাপসের কাছে এসব পে-লোডার এর চাবি হস্তান্তর করেন।ঈদ-উল-আযহাকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে ৮ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয়ে পে-লোডার ১০টি ক্রয় করে। চাবি হস্তান্তরের পর ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঘুরে ঘুরে পে-লোডারগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, নতুন পে-লোডার ক্রয়ের ফলে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন সঞ্চারিত হওয়ার পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রমও ত্বরান্বিত হবে।আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার সময় কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নতুন ক্রয়কৃত এসব পে-লোডার জোরালো ভূমিকা রাখবে। এছাড়াও নতুন পে-লোডার ক্রয়ের মাধ্যমে আমাদের নিজস্ব সক্ষমতাও বৃদ্ধি পাবে।চুক্তি অনুযায়ী নতুন ক্রয়কৃত পে-লোডারের জন্য ২ বছরের ওয়ারেন্টি প্রদান করা হবে। এছাড়াও এসব পে-লোডার পরিচালনায় নিয়োজিত চালকদের বিক্রয়কারী প্রতিষ্ঠান র‌্যাংগস মোটরস লিমিটেড কর্তৃক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে,যা আজ হতেই শুরু হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান,পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সাহা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো.তাজনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাদসিক’র বহরে বর্জ্য ব্যবস্থাপনা জন্য যুক্ত হলো নতুন ১০ পে-লোডার।

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪