ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

নগরীতে মোবাইলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রিপোর্টার সাহিদ মন্ডল 
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীতে কলেজ ছাত্রের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতর নাম মারুফ হোসেন বাপ্পি (২৩) রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘীর মুরশেদ আলীর ছেলে।নগর পুলিশ জানায়, নাটোর জেলার লালপুর থানার মুরাদ আলী (২৩) নগরীর এম নার্সিং কলেজে ১ম বর্ষের ছাত্র। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় মারুফ হোসেনের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা করে। মারুফ গত ২৩ মে রাত সাড়ে ১০ টায় ইন্টারনেটের লোকের সঙ্গে কথা বলবে বলে মুরাদকে রুম থেকে ডেকে হড়গ্রাম রানীদিঘী বালুর মঠে নিয়ে যায়।সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুইজন মুরাদকে ঘিরে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। মুরাদের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মারুফকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেপ্তার মারুফকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নগরীতে মোবাইলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ০২:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪