ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

নবীনগরে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ১

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগরে বসত বাড়ির সীমানার   গাছ লাগানো নিয়ে প্রতিপক্ষের হামলায়  মনির হোসেন (৩৯) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার(২৩ মে) সন্ধ্যা ৬টায় দিকে উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর গ্রামের কুড়িঘর বাজারে চায়ের দোকানে   এই ঘটনা ঘটে।  মনির হোসেন  ওই গ্রামের মৃত আশকর আলীর ছেলে। গ্রামবাসী সূত্রে জানা যায়, মনির হোসেন সাথে একই এলাকার সরকারি খাস জমি দখলদার রুকনুদ্দিনের ছেলে মজিবুর রহমানের সাথে  দীর্ঘদিন ধরে কিছু বাড়ির সীমানা  নিয়ে বিরোধ রয়েছে। কয়েক দফায় গ্রাম্য সালিশির মাধ্যমে মিমাংসা করা হয়েছে।  কিন্তু সাম্প্রতিক সময়ে মুজিবুর রহমান ও তার লোকজন মনিরের নিজস্ব পৈত্রিক বাড়ির জায়গায় দুই ফুট ভিতরে দখল করে নেয়। গত মঙ্গলবার বিকালে মুজিবুর অবৈধ দখল করা জায়গায় লেবু গাছের চারা লাগায়। পরে কে বা কারা কাছটি তুলে ফেলে দেয় কেউ দেখে নাই।  বিরোধপূর্ণ সীমানায় বা জমিতে লেবুগাছ রোপণকে কেন্দ্র করে বুধবার  বিকালে কথা কাটাকাটির । বুধবার রাতে মজিবুরসহ ১০-১৫ জন লোক পরামর্শ করে মনিরকে প্রাণে হত্যার করে ফেলার পরিকল্পনা করে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়  বিদেশে যাওয়ার কথা বলে বাজারে ডেকে নিয়ে যায়।  বাজারে একটি চায়ের দোকানে আগে থেকে অবস্থান নেওয়া মুজিবুরের লোকজন এলোপাতাড়ি ভাবে পিঠাতে থাকে। এতে করে মনির জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ খোকন ও মনিরে বড় ভাই ঘটনাস্থলে মনিরকে পড়ে থাকতে দেখে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় মনির কে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা যায় তার চাপায় হাড়, নাকের হাড় ভেঙ্গে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর ক্ষত দেখা যায় । তাকে এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত মনিরে পরিবার মামলা করা প্রস্তুতি নিচ্ছে। আহত মনিরের ছেলে জানান, আমাদের সাথে বাড়ি জায়গা নিয়ে অনেকদিন যাবত সমস্যা চলছে। গতকাল আমাদের জায়গায় গাছ লাগানোকে কেন্দ্র করে আমার বাবাকে হত্যা করা জন্য মজিবুর ও তার লোকজন অতর্কিত হামলা করে। আমরা মজিবরসহ হামলাকারী ভুমিদুস্যদের বিচার দাবি জানায় প্রশাসনের কাছে।  মনিরের বড় ভাই জানান, আমার ছোট ভাই মনিরকে পরিকল্পিতভাবে  মেরে ফেলার চিন্তা ছিলো, আল্লাহর  রহমতে কোনোভাবে  বেঁচে গেছে।তিনি আরো বলেন, আইনের প্রতি আমরা  শ্রদ্ধাশীল  আমরা প্রসাশনে কাছে সঠিক বিচার চাই। নাটঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ খোকন বলেন, কুঁড়িঘর বাজারে চায়ের দোকানে ঝগড়া  ঘটনাটি ঘটেছে। প্রথমে যারা ঘটনাস্থলে ছিল তাহারা বলতে পারবে। আমি  ঘটনায় মধ্যখানে আসছি। আমি সম্পূর্ণ ঝগড়া  বিষয়ে   বলতে পারব না ,   আমি আপনাদের সাথে   ফোনে বেশি কথা বলতে পারব না।এ বিষয়ে নবীনগর থানা ওসি মাহবুব আলম  জানান,আমি বাইরে ছিলাম। অভিযুক্ত অনেকেই হয় এই ঘটনার বিষয়ে আমি জানিনা।নবীনগর থানার ডিউটি অফিসার বলেন, গতকাল  অভিযোগ দিছে কিনা জানি না।  আজকে সকাল ৮টায়  থেকে ডিউটি করতেছি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ১

নিউজ প্রকাশের সময় : ০৮:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪