ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নাগরপুরে অসহায় মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন ডা. এম.এ. মান্নান

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার অসচ্ছল ও দরিদ্র পরিবারের মানুষদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা. এম.এ. মান্নান।বুধবার (৪ জুন ২০২৫) সকাল ১০টায় নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে আয়োজিত এ মানবিক কার্যক্রমে শতাধিক অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চেয়েছেন তিনি, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মুখেও হাসি ফোটে।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সিপন রানা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলি আকতার, ডা. কাউছার খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।ডা. এম.এ. মান্নান বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও সহানুভূতির শিক্ষা দেয়। সামর্থ্যবানরা যদি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান, তাহলে ঈদের প্রকৃত আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ে। আমি চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কিছু করার।”উল্লেখ্য, ডা. এম.এ. মান্নান কেবল চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ নন। বিগত কয়েক বছর ধরেই তিনি নিজস্ব অর্থায়নে সামাজিক কল্যাণে অসংখ্য কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার উদ্যোগে বিভিন্ন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বৃত্তি প্রদান, করোনা মহামারিকালে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট প্রচার, রান্না করা খাবার ও শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইফতার ও ঈদ উপহার বিতরণ, বাংলা অনুবাদসহ কুরআন শরীফ বিতরণ, মেধা যাচাই পরীক্ষা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ নানামুখী সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।তার এসব কাজ নাগরপুরসহ পুরো টাঙ্গাইল অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, সমাজ পরিবর্তনের জন্য এক একজন সচেতন নাগরিকই বড় শক্তি। যদি সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসে, তাহলে একটি ন্যায্য ও মানবিক সমাজ গড়া সম্ভব।”অবশেষে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন এবং নাগরপুর তথা সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে অসহায় মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন ডা. এম.এ. মান্নান

নিউজ প্রকাশের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫