ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নাগরপুরে ভূমি সমস্যার দ্রুত সমাধানে বিশেষ শুনানি দিবস চালু

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

নাগরপুর উপজেলার ভূমি বিষয়ক সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি বিষয়ক সমস্যার জন্য নির্ধারিত থাকবে।উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান (ইউএনও) ও সহকারী কমিশনার দীপ ভৌমিক (ভূমি) এ দিন যৌথভাবে বসবেন এবং ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যার শুনানি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।উল্লেখ্য, প্রতিদিন বিভিন্ন ভূমি সমস্যায় ভুক্তভোগীরা উপজেলা কার্যালয়ে ছুটে আসেন। কিন্তু নিয়মিত দাপ্তরিক ব্যস্ততার কারণে এসব সমস্যায় পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার থেকে এই বিশেষ শুনানি কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন নির্ধারিত দিনে নিজ নিজ অভিযোগ নিয়ে উপজেলা কার্যালয়ে উপস্থিত হন।নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “সব সমস্যার সমাধান হয়তো একদিনে সম্ভব নয়। তবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ— ভূমি নিয়ে নাগরিকদের দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাবো।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ভূমি সমস্যার দ্রুত সমাধানে বিশেষ শুনানি দিবস চালু

নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫