ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

প্রাণ গেল শিশু আব্দুল্লাহর সৎ মায়ের হাতে 

রিপোর্টার মোঃ আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে মো. আব্দুল্লাহ নামের ৯ বছর বয়সী এক শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন তার সৎ মা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ওই নারীকে আটক করেছ শনিবার (১৩ জুলাই) দুপুরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আমান উল্ল্যাহর ছেলে। ঘাতক নারী আমান উল্ল্যাহর দ্বিতীয় স্ত্রী।দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত শিশুটির বাবা আমান উল্ল্যাহ কুমিল্লার মেঘনায় একটি কোম্পানিতে চাকরি করেন। বছর তিনেক আগে আব্দুল্লাহর আপন মা বরিশালের এক পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান। পরে আব্দুল্লাহর বাবা আরেকটি বিয়ে করেন। ওই বিয়ের পর সৎ মা আব্দুল্লাহকে প্রথমে মেনে নিলেও তার সন্তান জন্মের পর থেকেই আব্দুল্লাহকে তিনি সহ্য করতে পারেননি। এ নিয়ে প্রায়ই ঝামেলা হত সংসারে।শনিবার বেলা ১১টার দিকে আব্দুল্লাহ মাঠ থেকে খেলাধুলা করে এসে সৎ মায়ের কাছে শরীর ব্যথার ওষুধ ও পানি চায়। পরে সৎ মা পানি এনে দিলে আব্দুল্লাহ ওষুধ খেয়ে তার ছোটভাইয়ের গায়ে পানি ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হন সৎ মা। রেগে গিয়ে তার গায়ে থাকা ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন শিশু আব্দুল্লাহর গলায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল্লাহর। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসে।ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির গলায় ওড়না পেঁচানোর দাগ স্পষ্ট। ঘাতককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাণ গেল শিশু আব্দুল্লাহর সৎ মায়ের হাতে 

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪