ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ফের হাসপাতালে নেওয়া হচ্ছে সাকিবকে।

ফাহারিয়া ইসলাম মুন (অনলাইন বুড়ো প্রধান)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

তার আগে টাইগার শিবিরে বড় দুশ্চিন্তার নাম অধিনায়ক সাকিব আল হাসান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ বুধবার (১৮ই অক্টোবর) দ্বিতীয়বারের মতো বাঁ পায়ের পেশি স্ক্যান করানোর জন্য হাসপাতালে যাচ্ছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

এ কারণেই বিকেলে দলের ঐচ্ছিক অনুশীলনে যোগ নাও দিতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে স্ক্যানে কোনো সমস্যা না পেলে ঐচ্ছিক অনুশীলনে যোগ দিতে পারেন সাকিব।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রতিযোগিতায় নিজেদের চতুর্থ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারের আসরে তিন ম্যাচের মধ্যে প্রথমটিতে আফগানিস্তানকে হারিয়েছিল টাইগাররা। পরের দুটিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ দল। আর তাই সেমিফাইনাল খেলতে হলে পরাশক্তি ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে রোহিত-কোহলিদের বিরুদ্ধে নামার আগে টাইগার শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক সাকিবের ইনজুরি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। সেদিন নিজের দশ ওভারের কোটাও পূরণ করেন টাইগার অধিনায়ক। ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানও সংবাদ সম্মেলনেও অনুপস্থিত ছিলেন সাকিব। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, বাঁ পায়ে চোট পাওয়ায় স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছেন সাকিব ভাই। তবে পরে জানা যায়, বাঁ পায়ের মাংসপেশি ছিঁড়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

গত ১৬ অক্টোবর সাকিবের সবশেষ অবস্থা জানিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘যেহেতু মাসলে চোট পেয়েছে সেহেতু টিয়ার থাকবেই। কতটা রিকভারি হয়েছে সাকিবের এটা দেখতে হবে। এটা যে ধরনের চোট হাটলেও ব্যাথা হয়। তবে সাকিবের মাশাআল্লাহ এরকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে সে খেলতে পারবে। আমরা চাই না সাকিব কোনো ধরনের ঝুঁকি নিক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফের হাসপাতালে নেওয়া হচ্ছে সাকিবকে।

নিউজ প্রকাশের সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩