ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

মধ্যরাতে উত্তাল লালবাগ থানা,মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ।

রিপোর্টার : সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

মধ্য রাতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে খালিদ হাসান সাইফুল্লা হত্যার মামলা নেয় পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৯১ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।খালিদ হাসান সাইফুল্লা আইডিয়াল স্কুলের প্রথম বর্ষের ছাত্র।গত ১৭ জুলাই ইন্টারনেটে ছাত্র-ছাত্রীদের আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পরিবারকে না জানিয়ে সে আন্দোলনে যোগ দেয়।১৮ জুলাই আজিমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে।তার পরিবারের অভিযোগ পুলিশ তাকে হত্যা করেছে।শনিবার দুপুরে তার বাবা কামরুল হাসান রাজধানীর লালবাগ থানায় মামলা করতে আসলে গড়িমসি শুরু করে পুলিশ সদস্যরা। তিনি জানান,থানার ওসি খন্দকার হেলাল এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এজাহারের কপি দেওয়ার পর সেটি ২-৩ বার পড়েন।২টি পয়েন্ট সংশোধন করে পরের দিন আসতে বলেন। কিন্তু আজ আসার পরেও তারা কালক্ষেপণ করছে।”মামলা না নেওয়ায় খবরটি ছড়িয়ে যাওয়ার পর দেড় শতাধিক ছাত্র-জনতা সেখানে সম্মিলিত হয়। মধ্য রাতে বিক্ষোভে ফেটে পড়ে লালবাগ থানা।তারা পুরো থানা ঘেরাও করে ফেলে।ছাত্রজনতার বিক্ষোভের চাপে পড়ে অনেক নাটকীয়তার পর মামলাটি নেয় পুলিশ।মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি এবং ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু সহ আরো ৯১ জনকে আসামি করা হয়।এছাড়াও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যরাতে উত্তাল লালবাগ থানা,মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪