ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন

মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির নারী!

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হলেন এক নারী। শখ করে ওই মোরগটি কিনে সন্তানের মতো লালনপালন করছিলেন তিনি। তার দাবি, প্রতিবেশীদের কুনজরে প্রাণ শংসয় দেখা দিয়েছে সেই মোরগের। যে কোনও দিন তার প্রিয় পোষ্যকে চুরি করে খেয়ে ফেলতে পারে অন্য কেউ। যে কারণে বাধ্য হয়েই থানায় গিয়ে নালিশ জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকার। মোরগের মালিক জানকী বাঈ বিজর। তার অভিযোগ, পাশের বাড়ির দম্পতি তার মোরগটির উপর নজর পড়েছে। কুমতলব করছে তারা। প্রিয় পোষ্যকে হত্যা করে তার মাংস খেতে চায় তারা। মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টাও চালায় তারা। যদিও ব্যর্থ হয়।

এমন অবস্থায় মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। এরপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন কাজে বের হয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। ওই দম্পতির বাড়ি ছুটে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তার প্রিয় পোষ্যকে। সেটিকে কেটে খাওয়ার প্রস্তুতি চলছে। সেদিন ঝগড়া, এমনকি তাদের সঙ্গে হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন তিনি।

এরপরেই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। রতনপুর থানার পুলিশ জানিয়েছে, আপতত দুই পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে। এরপরও ঝামেলা না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সূত্র- দ্যা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির নারী!

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩