ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

যুবলীগ কর্মীকে মাথায় একাধিক গুলি করে হত্যা।

বিশেষ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

যশোরে মোহাম্মদ আলী নামে যুবলীগের একজন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। সদ্য সমাপ্ত যশোর সদর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহত মোহাম্মদ আলী যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন বলে জানা গেছে। তিনি বাহাদুরপুরের আব্দুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, আলী মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষ্যে রাতে ওই এলাকায় খাওয়া আয়োজন করেন। খাওয়া-দাওয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৪-৫ জন যুবক তাকে ধাওয়া করে ধরে মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগের ডা. মো. সুজায়েত জানান, হাসপাতালে আসার আগেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক গ্রুপ কাজ শুরু করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবলীগ কর্মীকে মাথায় একাধিক গুলি করে হত্যা।

নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪