ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

রাজশাহীতে তিনদিন ভূমি মেলা শুরু হয়েছে

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ২৫ মে সকালে রাজশাহী বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে প্রতিপাদ্য বিষয়ে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো সকলকে ভূমি সংক্রান্ত বিষয়ে জানানো। শিক্ষার্থীদের নামজারি বোঝাতে গিয়ে তিনি বলেন, তোমার নিজের নামে যদি একটু ভূমি থাকে বা একটি বাড়ি থাকে তাহলে একটি কাগজ থাকবে আর সেই কাগজের নাম হবে খতিয়ান বা পর্চা। সেই খতিয়ানে তোমার নাম লেখা থাকবে। যেহেতু তোমার নাম লিপিবদ্ধ হলো সুতরাং তোমার নামে নামজারি করা হলো। নামজারি হওয়ার সাথে সাথে তোমার নামে একটি কাগজও তৈরি হয়ে গেলরাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার মোছা: তাছলিমা খাতুন। মেলায় ভূমি কর বিষয়ক ৮টি বুথ স্থাপন করা হয়। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনের মাঝে ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য যে, রাজশাহী বিভাগে মোট ২১টি নাগরিক ভূমিসেবা কেন্দ্র আগামী ০১ জুন-২০২৫ থেকে চালু হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে তিনদিন ভূমি মেলা শুরু হয়েছে

নিউজ প্রকাশের সময় : ০৯:২২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫