ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

শেরপুরে ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি- 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো.মতিউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন। বিকেলে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর পূর্বপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ টি ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আলমগীর জামালপুরের মেলান্দহ উপজেলার কাজাইকাটা গ্রামের আব্দুস ছালামের পুত্র।গ্রেপ্তারকৃতকে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আলমগীরকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে,একটি চক্র মাদক বেচাকেনা করছে-এমন গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে ডিবির চৌকস উপপরিদর্শক (এসআই) মো.মতিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গতকাল বিকেলে সদর উপজেলার মুন্সিরচর পূর্বপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।এ সময় ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে প্রথমে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিন মোড়ানো অবস্থায় ১০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। অভিযানে ডিবির এসআই মতিউর রহমান,এসআই শফিকুর রহমান, এএসআই রিপন মিয়া,পুলিশ সদস্য হিরু মিয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান,গ্রেপ্তার আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে জেলা কারগারে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪