ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ০১ জন নিহত। 

এ এস এম শিপন পাঠানঃ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের চাপাতির কোপে মো. হাশেম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।আজ সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়ি চালক।পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সাথে একই গ্রামের আব্দুর রহমানের পুত্র ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। গেল ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলা নিয়ে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার সকাল ১০ টায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার সালিশ করে বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু বিকাল ৪ টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোকজনের ওপর হামলা করেন। এ সময় জহিরুল সমর্থক মো. হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি।বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ বলেন, শুধু ক্রিকেট খেলা নিয়ে নয়, জাবেদ ওমর গেল ২৯ শে মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়। আমার মেয়ে জামাই জহিরুল তাকে সমর্থন না করায় আমার লোকজনের উপর পরিকল্পিতভাবে হামলা করে একজনকে হত্যা করেছে।সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ০১ জন নিহত। 

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪