ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

আগ্রাবাদে চৌমুহনী ছুরিকাঘাতে তরুণ খুন গ্রেপ্তার ৩ 

তোফাজ্জল হোসেন চট্টগ্রাম জেলা ব্যুরো চীফ:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটের পেছনে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় ছুরিকাঘাতে মো. নুরুল আজিম (১৮) নামে এক তরুণ খুন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, রাত সাড়ে ৯টার দিকে আজিম চাড়িয়াপাড়া এলাকায় একা দাঁড়িয়েছিল। এ সময় ৮/১০ জন এসে তাকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। তিনি বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ছুরিকাঘাতকারীসহ তিনজনকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।হামলাকারী ও নিহত তরুণের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, কেন হামলা করা হয়েছে সেটা পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেট এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিম নামে এক তরুণকে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে ছুরি মারা হয়েছে।ডবলমুরিং থানার এসআই সাহাব উদ্দিন জানান, নিহত আজিমের বাবা নেই, মা আছে। তারা ১ ভাই ৩ বোন। বোনেরা গার্মেন্টসে চাকরি করে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগ্রাবাদে চৌমুহনী ছুরিকাঘাতে তরুণ খুন গ্রেপ্তার ৩ 

নিউজ প্রকাশের সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪