ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

আবাসিক হোটেলে মিলল নির্মাণ শ্রমিকের মরদেহ

রিপোর্টার মেহেদুল ইসলাম মে
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে ০৯ জুলাই বিকেল পৌঁনে চারটার দিকে এক নির্মাণ শ্রমিকের   রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।হোটেলটির রেজিস্টার খাতা অনুযায়ী মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম হাফেজ (৪৫)। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বনগ্রাম এলাকার হান্নান মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ওই আবাসিক হোটেলটির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন হাফেজ। হোটেল ভাড়া নেওয়ার সময় নিজেকে নির্মাণ শ্রমিক পরিচয় দিয়েছিলেন তিনি। ০৮ জুলাই সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাফেজ হোটেলে তার ভাড়া নেওয়া কক্ষে আসেন।০৯ জুলাই দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকতে যান। এ সময় তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ হোটেলের ওই কক্ষ থেকে উলঙ্গ অবস্থায় হাফেজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।হোটেলের ম্যানেজার মুরাদ হোসেন বলেন, ‘গত কয়েক মাস ধরে নিজেকে রাজমিস্ত্রী পরিচয় দিয়ে হোটেলটির একটি কক্ষ ভাড়া নেন হাফেজ।০৮ জুলাই রাতে তিনি হোটেলে আসেন। আজ কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়। ডাকা কালে তার কোনো সাড়া না পেয়ে পরে পুলিশে খবর পাঠাই।’টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘আবাসিক হোটেল ও তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হাফিজের পরিচয় শনাক্তে করনে সিআইডির একটি দল ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবাসিক হোটেলে মিলল নির্মাণ শ্রমিকের মরদেহ

নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪