ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হলে কলাতলীর চারপাশে ঠিকসই, বেরিবাদ জমি বন্দোবস্ত ও রাস্তা ব্রিজ কালভার্ট করবেন, ‎নুরুল ইসলাম নয়ন। গণভোটে ‘হ্যাঁ’-এর কথা বলে গোপনে ‘না’ সংগঠনের অভিযোগ মামুনুল হকের ঢাকা–১৩ আসনে নির্বাচনী প্রচার শুরু দরিদ্র রোগীদের স্বার্থে চিকিৎসা ভিজিট ফি কমানোর দাবি সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ ❝ভোট দিবো কিসে— ধানের শীষে❞ স্লোগানে মুখর আলিয়া মাদ্রাসা মাঠ বিপুল ভোটে ১০ দলীয় জোট সরকার গঠনের আশাবাদ নাহিদ ইসলামের প্রিয় দেশবাসী, আসিতেছে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের মুক্তির দিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জাইমা রহমানের নারায়ণগঞ্জ আইন কলেজে সংসদ ছাত্র ছাত্রী এবং কলেজের অধ্যক্ষ পক্ষ থেকে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা হয়। শুভ জন্মদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধায় স্মরণ দক্ষিণ কোরিয়াতে এই বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ পতন হতে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। মঞ্চে বসেই ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান শ*হী*দ পরিবারের সন্তানের আকুতিতে বিএনপি চেয়ারম্যান

আব্দুল্লাহ আল মামুনের দাফনের সময় খবর এল তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

সংবাদ দাতা মোঃসিফাত শেখ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

রংপুর জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন রংপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ শুক্রবার ফল প্রকাশের পর জানা যায় জিপিএ-৫ পেয়েছে সে। কিন্তু ভালো ফলের এই আনন্দ যেন নিতে পারছে না সহপাঠী, শিক্ষক বা পরিবারের কেউই। কারণ স্কুলে যখন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে, অন্যদিকে তখন দাফন করা হচ্ছে মামুনের লাশ।

আব্দুল্লাহ আল মামুনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগিরহাট বামন দিঘি নিজ গ্রামে। সেখানেই পারিবারিক কবরস্থানে সকাল ১০টার দিকে তার মরদেহ দাফন করা হয়। তার বাবা মোস্তফা জামান ও মা আরজিনা বেগম। দুই ভাইয়ের মধ্যে সেই বড়।

মামুনের পরিবার বলছে, দীর্ঘদিন ধরে রক্ত শূন্যতায় ভুগছিল মামুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এ দিকে প্রিয় শিক্ষার্থীর মৃত্যুতে শোকার্ত রংপুর জিলা স্কুলে তার সহপাঠী, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা। ফল প্রকাশের দিনে তাদের মনে নেই তেমন আনন্দ।

মামুনের বন্ধু ও সহপাঠী ইয়াসির আরাফাত কান্নাজড়িত কণ্ঠ,বলেন ‘মামুন আমার প্রিয় বন্ধু ছিল। ও খুবই ভালো ছেলে। রেজাল্টের দিন সে এভাবে হারিয়ে যাবে, এটা ভাবতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ পাক আমার বন্ধুকে ওপারে ভালো রাখুন।’

রংপুর জেলা স্কুলের সহকারী শিক্ষক আল ইমরান,বলেন ‘আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ও শান্ত স্বভাবের ছিল। সে সাত বছর আগে আমাদের স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিল। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’

ওই স্কুলের সিনিয়র শিক্ষক সাহিনা সুলতানা বলেন ‘প্রতিবছর রেজাল্টের দিন আমরা স্কুলে অনেক আনন্দ উল্লাস করি। কিন্তু আজ তার পরিবর্তে আমরা শোকাহত। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম। খুব কষ্ট হচ্ছে, মনকে স্থির করতে পারছি না। সন্তানের মতো সাত বছর ধরে মামুনকে স্কুলে দেখভাল করেছি। আজ খুশির দিনে সে নেই। সে নিজের ফলাফল দেখে যেতে পারল না।’

আব্দুল্লাহ আল মামুনের বাবা মোস্তফা জামান নিজেও একজন স্কুলশিক্ষক। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে মামুন বড়। তার লেখাপড়ার প্রতি খুব মনোযোগ ছিল। সে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেল।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘বাবা আমার (মামুন) পরীক্ষায় ভালো ফলাফল করছে। সে জানতে পারল না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আব্দুল্লাহ আল মামুনের দাফনের সময় খবর এল তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩