ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু আবার রাজপথে হাত নাড়িয়ে জানান দিলেন আসিফ মাহমুদ, ফিরেছেন রাজপথে জুলাই যো*দ্ধা হাদির ওপর হা*ম*লা*কা*রীরা যেন কোনোভাবেই দেশ ছা*ড়তে না পারে—কড়া হুঁ*শিয়ারি প্রধান উপদেষ্টার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ছুটে গেলেন জুলাই যুদ্ধা হাসনাত আবদুল্লাহ ভিন্নমতের কণ্ঠরোধে গুলিবর্ষণ—ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ একজন সৎ ও যোগ্য নেতা জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেন : শর্মিলা রহমান সিঁথি আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ — ড. জালাল কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ জিসাস কেন্দ্রীয় কমিটির ঘোষণা: ডাঃ সাবরিনা হোসেন মিষ্টির বহিষ্কারাদেশ বহাল — সকল ইউনিটকে পুনরায় সতর্কতা

একটি ভাইরাল ব্যানারের অভিশাপ কান্ড।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

একটি ভাইরাল ব্যানারের অভিশাপ কান্ড।
ব্রাহ্মণবাড়িয়ায় পৌরশহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে ছোট ছোট গর্ত ভরে থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা। সম্প্রতি ফেসবুকে এই নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে।
এরই জেরে সোমবার (২১ আগস্ট) রাতে সড়কটির কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন সাঁটিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।যা পরদিন মঙ্গলবার সবার নজরে আসে।
ফেস্টুনগুলোতে লেখা রয়েছে ‘যাদের দায়িত্বের অবহেলার কারণে এই রাস্তার বেহাল দশা-জনদুর্ভোগ তাদের এবং তাদের পরিবারের ওপর আল্লাহর গজব নাযিল হোক’। এর কিছু পরেই ‘অভিশাপ’ দেওয়া ওই ফেস্টুনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালিবাড়ি মোড় থেকে নবীনগরের কৃষ্ণনগর পর্যন্ত সড়কটি জেলা পরিষদের অধীনে ছিল। এই সড়কের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে আমিনপুর সেতু পর্যন্ত গত দুই বছর ধরে খানাখন্দে ভরে যায়। সড়কটি মেরামত করতে জেলা পরিষদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে হস্তান্তর করে।
প্রায় ছয়/সাত মাস আগে সাড়ে পাঁচ কোটি ব্যয়ে সড়ক মেরামতের কাজ পায় হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু মাঝে কিছুদিন কাজ চললেও তিন মাস ধরে দক্ষিণ পৈরতলা রেলগেট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ফলে এই সড়ক দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে।
এ নিয়ে এলজিইডি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও লাভ হয়নি। পরে সোমবার ওই সড়কের তিনটি বৈদ্যুতিক খুঁটিতে ‘অভিশাপ’ দিয়ে কে বা কারা ফেস্টুন সাঁটিয়ে দিয়ে যান। সেই ফেস্টুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে দক্ষিণ পৈরতলার বাসিন্দা আল আমিন বলেন, সড়কের এই বেহাল দশায় আমাদের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি ফেলে রেখেছে। প্রতিবাদের অংশ হিসেবে কে বা কারা এই ফেস্টুন সাঁটিয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংককে থাকায় এই বিষয়ে বক্তব্য জানা যায়নি।
তবে ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, ফেস্টুনটি আমার নজরে এসেছে। ঠিকাদার হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন আছেন। সড়কটিতে পানি জমে থাকায় কাজ করতে সমস্যা হচ্ছিল। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটি মেরামত শেষ হয়ে যাবে।
এদিকে ফেসবুকের ফেস্টুনের বিষয়ে পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সামনে আনা হলে তিনি বলেন এ বিষয়ে কিছু জানেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একটি ভাইরাল ব্যানারের অভিশাপ কান্ড।

নিউজ প্রকাশের সময় : ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩