ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর ওপর গু/লি/ব/র্ষ/ণের প্রতিবাদে বি/ক্ষো/ভ মিছিল জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু আবার রাজপথে হাত নাড়িয়ে জানান দিলেন আসিফ মাহমুদ, ফিরেছেন রাজপথে জুলাই যো*দ্ধা হাদির ওপর হা*ম*লা*কা*রীরা যেন কোনোভাবেই দেশ ছা*ড়তে না পারে—কড়া হুঁ*শিয়ারি প্রধান উপদেষ্টার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ছুটে গেলেন জুলাই যুদ্ধা হাসনাত আবদুল্লাহ ভিন্নমতের কণ্ঠরোধে গুলিবর্ষণ—ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ একজন সৎ ও যোগ্য নেতা জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেন : শর্মিলা রহমান সিঁথি আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ — ড. জালাল কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

এডিস মশার বিস্তার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ মামলায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭টি মামলায় ৪৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে।

আজ রবিবার ৯ জুলাই করপোরেশনের আওতাধীন আদর্শ পাড়া, মাদারটেক, আগাসাদেক রোড ও ধলপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া ও মাদারটেক এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত ২৩ নম্বর ওয়ার্ডের আগাসাদেক রোডে ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় ৩১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আজকের অভিযানে সর্বমোট ৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৭ মামলায় সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ডে আজ হতে ৩ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এডিস মশার বিস্তার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ মামলায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩