ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

এবার ১২ হাজার ১৫৮ কোটি টাকার প্রস্তাব পিএসজির :এমবাপ্পে কে

সংবাদ দাতা মোঃসিফাত শেখ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ৪২০ বার পড়া হয়েছে

এবার ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি থেকে এমবাপ্পে।

সর্বশেষ কয়েক মৌসুম ধরে দলবদলের সময় এলেই পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। চলমান দলবদলেও এর ব্যতিক্রম হয়নি। এমবাপ্পে নিজেই গুঞ্জনকে জোরালো করেছেন।

এমবাপ্পে ক্লাব ছাড়তে চেয়ে পিএসজিকে চিঠিও দিয়েছেন ।এমবাপ্পে চিঠি পাওয়ার পর তাঁকে ধরে রাখতে নানান প্রস্তাব দিয়ে এসেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে অবশ্য ২৪ বছর বয়সী তারকার মন গলাতে পারেনি। নতুন করে চুক্তিও নবায়ন করাতে পারেনি পিএসজি।

এমবাপ্পেকে ধরে রাখতে অবিশ্বাস্য এক প্রস্তাবই দিয়েছে পিএসজি। এ রকম প্রস্তাবের ঘটনা খুব কমই রয়েছে ক্লাব ফুটবলে। এমবাপ্পেকে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তারা। আর টাকার পরিমাণ চোখ কপালে ওঠার মতো। ১২১৫৮ কোটি ৭৫ লাখ টাকা। অবিশ্বাস্য চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ডিফেন্সা সেন্ট্রাল।

এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া রুখতেই এমন আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে পিএসজি। যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে স্বপ্নের ক্লাব রিয়ালে যাওয়ার আশা জলাঞ্জলি দিতে হবে তাঁকে। মেয়াদ শেষ হওয়ার পরেও আর যেতে পারবেন না তিনি। কেননা, তখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছে যাবেন তিনি। মেয়াদ শেষ হওয়ার সময় তাঁর বয়স হবে ৩৪। এখন সিদ্ধান্ত ২০১৮ বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নের।

পিএসজিকে চিঠি দেওয়ার সময় অবশ্য এমবাপ্পে স্পষ্ট জানিয়েছেন, নতুন করে আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। আগামী মৌসুমে মেয়াদ শেষ হলেই ক্লাব ছাড়বেন ফরাসি ফরোয়ার্ড। আর তাই যদি হয়, তাহলে পিএসজি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিক্রি করে দেবে তাঁকে। কারণ, মেয়াদ পূর্ণ হলে দলবদলের টাকা পাবে না তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ১২ হাজার ১৫৮ কোটি টাকার প্রস্তাব পিএসজির :এমবাপ্পে কে

নিউজ প্রকাশের সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩