ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

গত ১৭মে শুক্রবার রাতে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।নিহত পোশাক শ্রমিক গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ থানার পূর্ব বেলগাঁও গ্রামের মানিক চন্দ্র মহন্তের মেয়ে দুলালী রানী বিথি (২১)। তিনি বর্তমানে টঙ্গীর পাগল এলাকায় ভাড়া বাড়িতে স্বামী রিপন মহন্তর সঙ্গে বাস করতেন।টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরেদহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’স্থানীয় সূত্রে জানা যায়, বিথি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী রিপনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিথি। এরপর রাত পৌনে ১১টার দিকে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। বিথিকে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন রিপন। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় বিথিকে দেখতে পান। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৪:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪