ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

জাতীয় শোক দিবসে উপলক্ষে পৌর কলেজ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১০০ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবসে উপলক্ষে পৌর কলেজ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত।

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.শাহগীর আলম। পৌর কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো.মনির হোসেন এর সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন কলেজ অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ।
অন্যান্যের মাঝে এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঞা,উপাধ্যক্ষ আসমা বানু,শিক্ষক পরিষদ সম্পাদক মাসুদ খান,শোক দিবস উদযাপন পরিষদ আহবায়ক ফরিদ উদ্দিন,সদস্য সচিব মাসুম মিয়া।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.শাহগীর আলম বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনভর গণমানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। সংগ্রাম করতে গিয়ে প্রায় জীবনের এক চতুর্থাংশ জেলে কাটিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল হলেও মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নেননি। তিনি বাংলার রাজনীতির ইতিহাসের অমর দাবীনামা ৬ দফা পেশ করেছিলেন। ভাষা আন্দোলনে রেখেছেন অসামান্য অবদান। তাঁর নির্দেশনায় ও নেতৃত্বে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। বর্বর পাকিস্তানীরাও কোনোদিন যেই মহান নেতার চুলও স্পর্শ করবার সাহস পায়নি সেই জাতির পিতাকে দেশী-বিদেশী ষড়যন্ত্রে এদেশীয় একদল কুলাঙ্গার সপরিকারে হত্যা করেছেন। আরেকদল কুলাঙ্গার আইন করে জাতির পিতা হত্যার বিচার বন্ধ করে রাখেন। তিনি আরো বলেন জাতির পিতা ছিলেন অত্যন্ত দূরদর্শী একজন প্রকৃত রাজনৈতিক নেতা। উক্ত আলোচনা সভায় ক্রমান্বয়ে সবাই বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় শোক দিবসে উপলক্ষে পৌর কলেজ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত।

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩