ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

দখলমুক্ত করলো দক্ষিণ সিটি কর্পোরেশনের মাজেদ সর্দার লেনে জায়গা।

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মাজেদ সর্দার লেনে প্রায় ১৯ শতক (১৮.৭৬ শতক বা প্রায় ১২ কাঠা) জায়গা অবৈধ দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ সোমবার (১৯ জুন) দিনব্যাপী অভিযানের মাধ্যমে করপোরেশনের মালিকানাধীন এ জমি অবৈধ দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

১৯৮৭ সালে করপোরেশন হতে ১০.৯৭ শতক জমি লিজ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইউসেফ সেখানে একটি স্কুল পরিচালনা করে আসছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গতবছর ইউসেফ সেখান থেকে তাদের স্কুল অন্যত্র স্থানান্তর করলে গুটি কয়েক স্থানীয় দখলদার সেখানে একটি অস্থায়ী কাঁচাবাজার, প্রায় ৮ শতক জায়গায় আশার আলো নামক একটি ক্লাব এবং একটি অবৈধ পলিথিন কারখানা গড়ে তুলে।

আজকের অভিযানের মাধ্যমে সেখানকার অবৈধ সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হলো।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “মাজেদ সর্দার লেনের এই জমিটার মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ১৯ শতক পরিমাণের এই জায়গাটিতে বেসরকারি একটি প্রতিষ্ঠান একটি স্কুল পরিচালনা করতো। করপোরেশনের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আশপাশের কিছু দখলদার এখানে কাঁচাবাজার প্রতিষ্ঠাসহ আরও কিছু সেমি-পাকা অবকাঠামো নির্মাণ করে দখলের পায়তারা করছিলো। মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আজ আমরা এই জায়গাটি অবৈধ দখলমুক্ত করেছি।”

অভিযানকালে অন্যান্যের মধ্যে স্থানীয় কাউন্সিলর মো. আওয়াল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দখলমুক্ত করলো দক্ষিণ সিটি কর্পোরেশনের মাজেদ সর্দার লেনে জায়গা।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩