ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

দাবি বাস্তবায়নে বিএফইউজের ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী ১০ম ওয়েজ বোর্ড ঘোষণা, নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বকেয়া পরিশোধ, পেনশন ও টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামো ঘোষণাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (৬ মার্চ) সকালে পৌর শহরস্থ বঙ্গবন্ধু স্কয়ার মাঠে বিএফইউজে- ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজন করে।ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে-বাংলাদেশ) সভাপতি মো. ওমর ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে-বাংলাদেশ) যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বিএফইউজে-বাংলাদেশ) ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণু সম্পাদক মো. জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজুসহ বিশিষ্ট কবি, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।সমাবেশে কেন্দ্রীয় বক্তারা  বলেন, সঠিক বেতনভাতা দেওয়া, আবাসন নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে। আমরা মাঠ পর্যায়ে সমাবেশ শেষে কেন্দ্রীয়ভাবে সমাবেশ করা হবে। বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে কাজ করে। অথচ তারাই অবহেলিত। তারা যে বেতন পায় সেটা একদিনের বাজার খরচের সমান। এ পেশায় ঝুঁকিও অনেক বেশি। সাংবাদিকতা এমন একটি পেশা যে পেশায় জীবন ও অর্থের নিরাপত্তা নেই। অথচ আমরা জানি গণমাধ্যম হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ব।  সরকার উপরের লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত আবাসন ও নিরাপত্তার ব্যবস্থা করেছেন। বিভিন্ন সময়ের সাংবাদিক ও গণমাধ্যমের জন্য আইন করেছেন। তাই সময়ের প্রয়োজনে আমরা সাংবাদিকদের আবাসনসহ পেনশন নিরাপত্তা দেওয়ার দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবি বাস্তবায়নে বিএফইউজের ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪