ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ধামরাইয়ে সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধা

ধামরাই প্রতিনিধি: 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

ধামরাইয়ে সাপের কামড়ে তহিরন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে কী সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ২০ জুন বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার আমতা ইউনিয়নের কাঁচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহিরন নেছা ওই এলাকার বাসিন্দা। নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার নাতনির বিয়ে উপলক্ষে সকালের দিকে আদা-রসুন পেশার কাজ করছিলেন তিনি। এ সময় পাশের ঝোপ থেকে এসে একটি সাপ তার পায়ে কামড় দেয়। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমতা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, বাড়িতে কাজ করার সময় তাকে সাপ কামড় দেয়। পরিবারের ধারণা, বিষাক্ত কোবরা সাপ তাকে কামড় দিয়েছে। তবে সাপের জাত নিয়ে নিশ্চিত নন তারা। ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, সাপের কামড়ে মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। হাসপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামরাইয়ে সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধা

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪