ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

নবীনগরে জমি বিরোধের জেরে শিশুর জিভ কেটে দিল প্রতিবেশী

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সাইম (১০) নামে এক শিশুর জিভ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।গত শুক্রবার (২১ জুন) উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাইম নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মালেক মিয়ার ছেলে। শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।সাইমের জিভ ও ঠোঁটের ক্ষতস্থানে ৮-১০টি সেলাই দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী ও আহত শিশুর পরিবার জানায়, পাশের বাড়ির কাউসার মিয়ার সঙ্গে বাড়ির জায়গার সীমানা নিয়ে এক বছর ধরে বিরোধ চলে আসছিল মালেক মিয়ার পরিবারের। গত শুক্রবার সকালে কাউসার মিয়া বিরোধপূর্ণ জায়গার সীমানা খুঁটি তুলে আরেক জায়গায় বসিয়ে দেন। ঘটনাটি দেখে ফেলে মালেক মিয়ার ছেলে সাইম। সে বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে।কিছুক্ষণ পর বিষয়টি জানতে পেরে সাইমকে খুঁজতে থাকেন কাউসার। এক পর্যায়ে সাইম বাড়ি থেকে বের হলে তার ওপর দা-ছুরি ও লাঠি-সোঁটা নিয়ে হামলা করেন কাউসার মিয়া ও তার লোকজন। সাইমকে এলোপাতারি পিটিয়ে এক পর্যায়ে তার জিভে ছুরি ঢুকিয়ে দেয়। তার ঠোঁটের কিছু অংশ কেটেও ফেলা জয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।এদিকে সাইমের মা পারভীন বেগম বলেন, আমার ছেলের জিভ ও ঠোঁট নৃশংসভাবে কেটে দেওয়া হয়েছে। এখন সে হাসপাতালে যন্তণায় কাতরাচ্ছে। তিন দিন ধরে তাকে কিছু খাওয়াতে পারছি না। এ ধরনের বর্বরতা মেনে নেওয়া যায় না। স্থানীয় প্রশাসনের কাছে আমি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, শিশুটির জিভ ও ঠোঁটে জখম হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার জিভে সাতটি সেলাই করা হয়েছে। চিকিৎসকরা তাকে যথাযথ চিকিৎসা দিচ্ছেন। তার অবস্থা উন্নতির দিকে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম নিশ্চিত করে বলেন, শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে জমি বিরোধের জেরে শিশুর জিভ কেটে দিল প্রতিবেশী

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪