ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণ করতে সরকার ঘোষিত ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) দিনভর উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী একত্রে দপ্তিয়র এবং সলিমাবাদ ইউনিয়নের যমুনা নদী বেষ্টিত এলাকায় অভিযান পরিচালনা করেছে। এতে অবৈধ ভাবে ধরা ইলিশ জব্দ করা সহ অবৈধ বালু-মাটি উত্তোলনের ড্রেজার পাইপ লাইন ধ্বংস করা হয়েছে। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক, সেনাবাহিনীর মেজর মো. হাফিজ আল আসাদ জুহেব, লে. মাহমুদুর রহমান সাবাব, থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সহকারী উপজেলা প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও সহকারী মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষেত্র উপস্থিতিতে চর সলিমাবাদ থেকে দপ্তিয়ার নিশ্চিন্তপুর, বাগকাটারি ও কামুটিয়া পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার খবরে জাল রেখে পালিয়ে যায় জেলেরা।ভারপ্রাপ্ত ইউএনও দীপ ভৌমিক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংশ্লিষ্ট সকল প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান তৎপরতা চলমান থাকবে। এই বিষয়ে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত সফলভাবেই মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

নিউজ প্রকাশের সময় : ১২:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪