ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নিধুরাম ভুঁইয়া বাড়িতে মন্দিরে বাসন্তী পূজা সম্পন্ন

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামের নিধুরাম ভুঁইয়া বাড়িতে বাসন্তী পূজা, সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের আয়োজনে ৫ দিন ব্যাপী শ্রীশ্রী বাসন্তী পূজার আনুষ্ঠানিকতা, সোমবার বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের পুরোহিত শ্রী সুভাষ চক্রবর্তী জানান,চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয়। বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা। শারদীয় দুর্গা পূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয়। কথিত আছে সুরত রাজা হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন। সেই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশুভ শক্তিকে পরাভুত করতে বসন্তকালে এ পূজার আয়োজন করে আসছেন। তাই বিজয়া দশমীর মধ্যে দিয়ে পূজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার রাতে নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।দীর্ঘ বছর ধরে গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামের নিধুরাম ভুঁইয়া বাড়িতে শ্রী শ্রী  দুর্গা মন্দিরে বাসন্তী মায়ের পূজা হয়ে আসছে। পূজাকে ঘিরে দৈনিক শত শত ভক্তদের সমাগম ঘটে। এছাড়া পূজাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এবং বিভিন্ন সমাজের সনাতনী স্বেচ্ছাসেবক সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় বাসন্তী মায়ের পূজা সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে আসা দৈনিক শত শত ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিধুরাম ভুঁইয়া বাড়িতে মন্দিরে বাসন্তী পূজা সম্পন্ন

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫