ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু আবার রাজপথে হাত নাড়িয়ে জানান দিলেন আসিফ মাহমুদ, ফিরেছেন রাজপথে জুলাই যো*দ্ধা হাদির ওপর হা*ম*লা*কা*রীরা যেন কোনোভাবেই দেশ ছা*ড়তে না পারে—কড়া হুঁ*শিয়ারি প্রধান উপদেষ্টার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ছুটে গেলেন জুলাই যুদ্ধা হাসনাত আবদুল্লাহ ভিন্নমতের কণ্ঠরোধে গুলিবর্ষণ—ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ একজন সৎ ও যোগ্য নেতা জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেন : শর্মিলা রহমান সিঁথি আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ — ড. জালাল কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ জিসাস কেন্দ্রীয় কমিটির ঘোষণা: ডাঃ সাবরিনা হোসেন মিষ্টির বহিষ্কারাদেশ বহাল — সকল ইউনিটকে পুনরায় সতর্কতা

নুরুল হক নুরসহ ৯৭ জনের বিরুদ্ধে মামলা করলেন মিয়া মশিউজ্জামান।

স্পেশাল রিপোর্টারঃ হাজী মোঃ লিয়াকত আলী
  • নিউজ প্রকাশের সময় : ০১:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৩৮০ বার পড়া হয়েছে

তালা ভেঙে কার্যালয়ে ঢোকার চেষ্টার অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৯৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন প্রীতম-জামান টাওয়ারের ষষ্ঠতলায় নুরের কার্যালয় ফ্লোরের মালিক মিয়া মশিউজ্জামান।

পল্টন থানার ওসি সালাহউদ্দীন মিয়া দেশ প্রিয় কে বলেন, মামলায় নুরসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত অন্তত ৮০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন– মুহাম্মদ রাশেদ খান, শহীদুল ইসলাম ফাহিম, বিপ্লব কুমার পোদ্দার, শাকিল উজ্জামান, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, নাদিম হাসান, মনজুর মোরশেদ, বিন ইয়ামিন মোল্যা, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম (নুর), ফাতেমা তাসনীম, হেলেনা আক্তার, সাব্বির হোসেন, অর্ণব হোসেন, আবির ইসলাম সবুজ, ইমরান হোসেন প্রমুখ।

এজাহারে বলা হয়েছে, ফ্লোর ভাড়া নিয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করলেও ১৬ মাস ভাড়া পরিশোধ করেনি। এ ছাড়া নুরের সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশি-বিদেশি সংগঠন ও ব্যক্তির সংশ্লিষ্ট থাকায় কার্যালয়ে তালা দেন মালিক মশিউজ্জামান। কিন্তু বৃহস্পতিবার তালা ভেঙে কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন নুর ও তাঁর অনুসারীরা।

ঘটনার দিন কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভেঙে প্রবেশ করেন নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ কার্যালয় থেকে তাদের বের করে দেয়। এরপর সন্ধ্যার দিকে আবারও গেটে তালা দেয় মালিকপক্ষ। কার্যালয়টি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে। সেখানে বিক্ষোভ করেছেন নুররা।

নুরুল হক নুর এর সাথে বললে তিনি দেশ প্রিয়কে  যানান, ‘গণঅধিকারের কার্যালয় পুলিশ দখল করেছে। গণঅধিকার নিয়ে ক্ষমতাসীন মহল থেকে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমরা সাংগঠনিক শক্তি দিয়েই তাদের পরাস্ত করব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরুল হক নুরসহ ৯৭ জনের বিরুদ্ধে মামলা করলেন মিয়া মশিউজ্জামান।

নিউজ প্রকাশের সময় : ০১:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩