পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে এমপি ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

- নিউজ প্রকাশের সময় : ১১:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

রিপোর্টার, রফিকুল ইসলাম:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন শেরপুরের সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অনুষ্ঠানে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এ সময় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা পরিষদের প্রশাসক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশিদ পলাশ, থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।




















