ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

প্রয়োজনে নুরকে বহিষ্কার: রেজা কিবরিয়া

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০১:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

দলের কর্তৃত্ব নিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। দুই নেতা ফেসবুক ও গণমাধ্যমে পরস্পরবিরোধী বক্তব্যও দিয়েছেন। তারা একে অপরের বিরুদ্ধে আর্থিক ও রাজনৈতিক অস্বচ্ছতার অভিযোগ তোলেন।

এরই মধ্যে রেজা কিবরিয়াকে সরিয়ে দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে মো. রাশেদ খানকে। তবে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করেন রেজা কিবরিয়া।
ভিপি নুররা যখন এমন সিদ্ধান্ত নিলেন, তখন দেশের বাইরে অবস্থান করছেন রেজা কিবরিয়া। দূরে থাকলেও দেশে ফিরে তিনিও পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেন, প্রয়োজনে ভিপি নূরকে তিনি বহিষ্কার করবেন।

মঙ্গলবার (২০ জুন) দেশের বাইরে থেকে এমন মনোভাবের কথা জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ছেলে রেজা কিবরিয়া।

এর আগে, সোমবার (১৯ জুন) রাতে তাকে সরিয়ে অন্য একজনকে গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এমন সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করেন রেজা কিবরিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রয়োজনে নুরকে বহিষ্কার: রেজা কিবরিয়া

নিউজ প্রকাশের সময় : ০১:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩