ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রাথমিক শিক্ষায় ধসের শঙ্কা, নাগরপুরে নেই ৯৭ প্রধান শিক্ষক

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার মোট ১৫৬টি অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পনদের মধ্যে বর্তমানে ৯৭টি পদ শূন্য। এতে একদিকে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে পাঠদানের মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শূন্য থাকা ৯৭টি পদের মধ্যে চলতি দায়িত্বে রয়েছেন ২৯ জন। মামলা-জনিত কারণে ১৩টি পদে নিয়োগ স্থগিত রয়েছে। ফলে কার্যত ৫৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এই ৫৫টি শূন্য পদের মধ্যে ৪৮টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এবং ৭টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য।পাঁচ বছর আগে সহকারী শিক্ষক থেকে চলতি দায়িত্বে দেওয়া ২৯ জন প্রধান শিক্ষকের স্থায়ী নিয়োগ এখনও হয়নি। ফলে নতুন সহকারী শিক্ষক নিয়োগও আটকে গেছে। এছাড়া জাতীয়করণ হওয়া কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ নিয়ে দায়ের করা রিট মামলার কারণে নিয়োগ প্রক্রিয়াও বাধাগ্রস্ত রয়েছে। বর্তমানে চলতি দায়িত্ব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।নাগরপুর উপজেলার একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষক সংকটের কারণে অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পালাক্রমে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে শিক্ষার্থীরাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, “প্রতিদিন নিয়মিত ক্লাস নেওয়া এবং অফিসের কাজ সামলাতে হয়। ফলে কোনো কাজই ঠিকমতো করা সম্ভব হচ্ছে না।”অভিভাবকরাও শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন, “প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শৃঙ্খলা ও পাঠদানের মান কমে গেছে। দ্রুত পদ পূরণ না হলে প্রাথমিক শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।”নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার বলেন, “বিভিন্ন কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি বন্ধ রয়েছে। বর্তমানে ৫৫টি শূন্যপদের কারণে সহকারী শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। একসঙ্গে পাঠদান ও প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে শিক্ষকদের সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই পদ পূরণ হবে। তবে মামলার জটিলতা ও প্রশাসনিক কারণে প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাথমিক শিক্ষায় ধসের শঙ্কা, নাগরপুরে নেই ৯৭ প্রধান শিক্ষক

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫