ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। দলীয় কার্যালয়ে দিনভর নারী নেত্রীদের উপস্থিতিতে জমজমাট পরিবেশ বিরাজ করে। বিভিন্ন পর্যায়ের নেত্রীরা সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি আশা করি দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ ও তিতিক্ষাকে মূল্যায়ন করবে।”

তিনি আরও জানান, “আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে দলের জন্য কাজ করেছি এবং ভবিষ্যতেও এই যাত্রা অব্যাহত থাকবে।”

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি নেতৃত্বও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন

নিউজ প্রকাশের সময় : ১০:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬