ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

বেতন উল্লেখ না থাকলে তা নিয়োগপত্র হতে পারেনা

রিপোর্টার মোজাম্মেল হক
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের বেতন উল্লেখ না থাকলে তা নিয়োগ পত্র হতে পারে না। তিনি আরও বলেন দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেজ তৈরির জন্য আমাদের কাছে কয়েক হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু বাছাইয়ে সেখান বেশীর ভাগ আবেদন বাদ পড়েছে। কারণ অনেক সাংবাদিকের নিয়োগপত্রে বেতন উল্লেখ থাকে না, বেতন উল্লেখ না থাকলে তা নিয়োগপত্র হতে পারে না। অবশ্যই নিয়োগপত্রে বেতন উল্লেখ থাকবে হবে। অনেকের নিয়োগপত্রে উল্লেখ থাকে বিজ্ঞাপনের জন্য কমিশন দেয়া হবে। বিজ্ঞাপনের পেছনে সাংবাদিকদের ছুটতে হলে তিনি আর সাংবাদিক থাকেন না, তিনি তখন ওই প্রতিষ্ঠানের দালাল হয়ে যান। গতকাল রোববার দুপুরে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলমান প্রক্রিয়া। এটি চলতেই থাকবে, যাদের আবেদন বাতিল হয়েছে তারা সংশোধন করে আবার আবেদন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী সকল সাংবাদিকদের ডাটাবেজে অন্তর্ভূক্ত করা হবে।জামালপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। জেলা প্রশাসক মো: শফিউর রহমানের সভাপতিত্বে প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বাংলাদেশ প্রেস কাউন্সিল, সরকার, প্রশাসন, গণমাধ্যম ও সাংবাদিকরা মিলে অপসাংবাদিকতা প্রতিরোধ করে সাংবাদিকতার মান উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতন উল্লেখ না থাকলে তা নিয়োগপত্র হতে পারেনা

নিউজ প্রকাশের সময় : ১১:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪