ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক হত্যা মামলায় তিনজনের ফাঁসি

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক হত্যা মামলায় তিনজনের ফাঁসি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটো ছিনতাই করার সময় অটোচালককে হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ ও দুইজনকে খালাশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার(১০ জানুয়ারী) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ শারমীন নিগার এই রায় প্রদান করেন। মামলায় দুজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় সব আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুরের মতিন মিয়ার ছেলে মো. কবির হোসেন (২২), একই এলাকার শাহ আলম শেখের ছেলে সজিব মিয়া প্রকাশ সজিব শেখ (২৫) ও লিটন মিয়ার ছেলে মো. মনির হোসেন (২৫)। খালাস পেয়েছেন আব্দুল আওয়াল ও রুবেল নামের দুই আসামি।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. শরীফুল ইসলামকে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। এ সময় তার অটোরিকশাটিও নিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের পিতা এরশাদ মিয়া অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অটোচালক হত্যা মামলায় তিনজনের ফাঁসি

নিউজ প্রকাশের সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪