ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মর্যাদার প্রতীক—জিয়া পরিবার বাংলাদেশের সামাজিক সংস্কৃতিতে এক অনন্য উদাহরণ দাদুর পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা—দেশবাসী কাছে দোয়া চেয়েছেন জাইমা রহমান ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি তৃণমূলে: এডভোকেট আবেদ রাজার প্রতি অগ্রাধিকার চায় কর্মীরা ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রস্তুতি—আগামীকাল ঢাকায় আসছেন ডা. জুবাইদা রহমান গরিব-দুঃখী মানুষের গল্পে মানবতার ছোঁয়া—শেরপুরে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার গণসংযোগ হে আল্লাহ দয়াময়, তুমি সকল কিছুর মালিক। আমার মা জননী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির করিয়া দেও :তারেক রহমান হার না মানা সংগ্রামের নাম— খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনার বন্যা এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনীর প্রধান

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে নিহত ১,আহত ২

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০১:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে নিহত ১,আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর যাওয়ার পথে শহরের কলেজপাড়া রেলক্রসিংয়ে ঢাকা হতে আখাউড়ামুখী তিতাস কমিউটার ট্রেনে ছাদ থেকে পড়ে ফের ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতের নাম মাঈন উদ্দিন (৪০)।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের মৌড়াইলের কলেজ রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈন উদ্দিন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের ভূইয়া বাড়ির মৃত রুক্কু মিয়ার ছেলে। এই ঘটনায় জগৎ মিয়া (৫০) নামে আরও একজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাতেম আলী ভূইয়া জানান, শুক্রবার রাতে মাঈন উদ্দিনসহ কয়েকজন আখাউড়ায় খরমপুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে যাত্রা করেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে সরকারি কলেজ রেলগেট এলাকা অতিক্রম করে যাচ্ছিল। এসময় ছাদে বসা মাঈন উদ্দিন ও জগতের গলায় ব্রডব্যান্ড ইন্টারনেটের তার পেঁচিয়ে চলন্ত ট্রেন থেকে তারা নিচে ছিটকে পড়েন।

এ ঘটনায় ট্রেনে কাটা পড়ে মাঈন উদ্দিনের একটি পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার
করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাঈন উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।অপর ২ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে নিহত ১,আহত ২

নিউজ প্রকাশের সময় : ০১:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩