ভেঙ্গে পড়লো নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়।

- নিউজ প্রকাশের সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে

কথা দিয়ে কেও কথা রাখেনি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন নিশ্চিন্তপুর এলাকার প্রাথমিক বিদ্যালয় বিলিন হয়ে গেলো যমুনা নদীতে
নদীর ভাঙ্গন যদি এভাবে চলতে থাকে কিছু দিনের মধ্য দপ্তিয়র ইউনিয়ন বিলিন হয়ে যাবে যমুনা নদীতে গত কিছু দিন আগে টাঙ্গাইলের ৬ আসন নাগরপুর ও দেলদুয়ার এমপি আহসোনাল হক টিটু বলে ছিলেন নদী ভাঙ্গনে সরকার কাজ করবে কিন্তু সেই কাজের ছিটে ফুটাও দেখেনি এলাকাবাসী কিন্তু পাশেই মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর কাটারী বাচামারা জিও বস্তা দিয়ে ঠেকানো হচ্ছে ভাঙ্গন গত বছর প্রায় ৪( চার) কিলোমিটার ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় যে, উজানে চৌহালী উপজেলাধীন ভাঙ্গন কবলিত গ্রাম গুলো ও ভাঠিতে দৌলতপুর উপজেলাধীন বোডঘর বাজার বাগকাটারী সীমানা থেকে নদী শাষনের কাজ চলমান থাকলে ও নাগরপুর উপজেলাধীন বলরামপুর ডিজিটাল বাজার থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কেউ নেই। এলাকাবাসী জানায়, যমুনার ভাঙনে প্রতিবছরই নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকার শত শত ঘর-বাড়ি নদীগর্ভে চলে যায়। গত কয়েকদিনের ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে- সলিমাবাদ ইউনিয়নের পাইসকা মাইঝাইল, খাস ঘুনিপাড়া, চর সলিমাবাদ ও ভূতের মোড়, ভারড়া ইউনিয়নের শাহজানী, মারমা ও উলাডাব এবং দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর, কাটি নিশ্চিন্তপুর ও বাক কাটারি।






















