ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাংবাদিক আজিজুল হক বাবু 

সিপন রানা নাগরপুর(টাংগাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

দৈনিক আমার সংবাদ পত্রিকার নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. আজিজুল হক বাবু একজন শিক্ষকের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক সংশ্লিষ্ট মামলা থেকে খালাস সংক্রান্ত একটি রি-কল পত্র (স্বারক নং – ৪৯৭) নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দায়রা – ১৩৪১/২০২২ সন, নাগরপুর থানার মামলা নং – ১২(০৪)২২, জি আর নং – ৫৬/২০২২, ধারা (পেনাল কোড) – ৩৮৫/৫০৬ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে মো. আজিজুল হক (বাবু) কে খালাস প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু বলেন, আমাকে হেনস্তা ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করতেই চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছিলো যা আদালতের সিদ্ধান্তে বেকসুর খালাসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সব প্রতিকূলতাকে পিছনে ফেলে সুষ্ঠু ধারায় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতায় সামনে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখে একটি বানোয়াট অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে, উক্ত দিনেই নাগরপুর থানা পুলিশ সাংবাদিক আজিজুল হক বাবু কে আটক করে এবং থানা হাজতে রেখে পরের দিন ২২ এপ্রিল ২০২২ ইং তারিখে আদালতে প্রেরণ করে। প্রায় এক মাস কারাগারে থাকার পর পরবর্তীতে তিনি ২৩ মে, ২০২২ ইং তারিখে জামিনে মুক্তি পান। এছাড়াও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় আটকের প্রতিবাদে সেই সময় নাগরপুরের বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সাংবাদিক মহল মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ করেছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির মামলায় খালাস পেলেন সাংবাদিক আজিজুল হক বাবু 

নিউজ প্রকাশের সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪