ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

মিয়ানমারে ভূমিধসে ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৪

মোঃমেহেদী হাসান ( স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে

মিয়ানমারে ভূমিধসে ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৪
মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়। এরই একপর্যায়ে গত রোববার উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের এই ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা জানান, খনি খননের ফলে প্রায় ৫০০-৬০০ ফুট উঁচু মাটির একটি বিশাল স্তূপ প্রচণ্ড বৃষ্টির পর আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।

একজন উদ্ধারকর্মী এএফপিকে বলেন, আমরা আজ মোট ২৫টি মরদেহ পেয়েছি। তবে এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ এসব মানুষকে উদ্ধারের প্রচেষ্টা বুধবারও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মিয়ানমারের উত্তরাঞ্চালীয় প্রদেশগুলো প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। স্বর্ণ ও মূল্যবান পাথরের বেশ কয়েকটি খনি ও দামি কাঠ রয়েছে এখানকার অরণ্যগুলোতে। কিন্তু এসবের ওপর সরকারি নিয়ন্ত্রণ কার্যত প্রায় নেই বললেই চলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিয়ানমারে ভূমিধসে ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৪

নিউজ প্রকাশের সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩