ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

শরীয়তপুর জাজিরায় দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য ও তাঁর লোকজনের বিরুদ্ধে।গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুর রহমান খাঁ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় রোববার ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামরা সূত্র জানা যায়, চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলাম তাঁর চাচাতো বোনের বিয়ে উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য নাসির বেপারীসহ তাঁর লোকজন দাওয়াত দেননি তাজুল ইসলাম। এই ক্ষোভে বিয়ে বাড়ির গাঁয়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে নাসির বেপারী ও তাঁর লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর, আসবাবপত্র এবং একটি প্রাইভেট কার ভাঙচুর করে। পরে লুটপাট চালায় ভুক্তভোগী পরিবারের দাবি, ভাঙচুর ও লুটপাটের তাদের ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তাজুল ইসলামের ভাই সৈয়দ সাব্বির হোসেন বাদি হয়ে জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ নিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমার চাচা অসহায় হওয়ায় চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব নেই আমি। অনুষ্ঠানটি ছোট পরিসরে করি, গ্রামে কাউকে দাওয়াত করিনি। নাসির বেপারী মেম্বার ও তাঁর লোকজনকে দাওয়াত না দেওয়ায় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর, আসবাবপত্র, গাড়ি ভাঙচুর করে লুটপাট করে। আমি এর সুষ্ঠু বিচার চাই’।তবে, অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নাসির বেপারী মুঠোফোনে বলেন, ‘ঘটনার সময়ে আমি বাড়িতে ছিলাম না। তবে জেনেছি তাজুল ইসলাম তার চাচাত বোনের বিয়েতে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দেয়নি। এ নিয়ে তাদের বোঝানোর চেষ্টাও করেছি। কিন্তু তাজুল ইসলাম উল্টো তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় কথা বলেছেন’।হামলার বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা আকারে আমলে নিয়ে একজন গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরীয়তপুর জাজিরায় দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে হামলা

নিউজ প্রকাশের সময় : ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪