ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহিনুর রহমান স্টাফ রিপোর্টার :
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।সভায় জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা জামায়াতের আমির মো. হাফিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে প্রমুখ।সভায় জানানো হয়, এবার জেলার ৫ উপজেলায় ১৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা নেওয়া হবে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।এসময় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসারের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি), শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির জেলা-উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪