ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

শেরপুর সদর উপজেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় দেশব্যাপী পরিচালিত খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী এবং জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

খাল পুনঃখননের আওতাভুক্ত এলাকা সাহাব্দীরচর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত বিস্তৃত। সংশ্লিষ্টরা জানান, এই খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে, জলাবদ্ধতা নিরসনে সহায়তা মিলবে এবং কৃষকদের জন্য সেচ সুবিধা বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

এদিকে কর্মসূচির আওতায় স্থানীয় অতিদরিদ্র মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা গেছে। বক্তারা বলেন, সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগ একদিকে যেমন পরিবেশ ও কৃষির উন্নয়নে অবদান রাখবে, অন্যদিকে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন

নিউজ প্রকাশের সময় : ০৮:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬