ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে এমপি ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তছনছ করে দিল, ‎একটি মসজিদ,কয়েকটি বসত ঘর, এবং আহত হয়েছে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা। জয়শ্রীতে রাস্তার খাদে পরে বড় ধরনের দু/র্ঘ/টনার হাত থেকে বাচলো আইকনিক এক্সপ্রেস এর ৩০ জন যাত্রীর প্রাণ।  ইখতিয়ার রহমান কবির পক্ষ থেকে গলাচিপা ও দশমিনা উপজেলা বাসি কে অগ্রিম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  সমুদ্রজয়ের প্রত্য/য়ে বাংলাদেশ, নৌবাহিনীতে শপথ নিলো ৪৪১ নবীন নাবিক। খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃ/ত্যু/ বার্ষিকী আজ সাভারে পশুর হাটের ইজারা কেন্দ্রিক বি/রো/ধে হামলা ও লু/টপা/ট, থানায় অভিযোগ। মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

(রিপোর্টার: রফিকুল ইসলাম):

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক বহুমাত্রিক এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও দৃঢ় হয়েছে। তিনি এই সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সফর পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে বাণিজ্য, বিনিয়োগ, প্রবাসী কল্যাণ, জ্বালানি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের মতো সম্ভাবনাময় খাতগুলোতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। তিনি বিদ্যমান যৌথ প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহমৌদি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

সাক্ষাতে উভয় পক্ষই বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও নিয়মিত সংলাপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিউজ প্রকাশের সময় : ১০:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬