ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সতর্কতার সাথে আদালতের সংবাদ পরিবেশনে আহ্বান প্রধান বিচারপতির।

মেহেদী হাসান অলি (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে

সতর্কতার সাথে আদালতের সংবাদ পরিবেশনে আহ্বান প্রধান বিচারপতির।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারকরা সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না।তাই সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে, আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।রোববার ৮ অক্টোবর আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এ সংর্বধনা দেওয়া হয়।প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশে বলেন,সংবাদপত্র দেশের সমাজ ব্যবস্থার প্রতিবিম্বআইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনস্বীকার্য। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যেসব সাংবাদিক এ অঙ্গনে কাজ করেন তাদের বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকরা বিচারাঙ্গন সম্বন্ধে ধারণা পান।যেহেতু বিচারকরা সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না,তাই সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা বা সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের কাছ থেকে সম্যক ধারণা নিয়ে সংবাদ পরিবেশন করবেন।এসময় সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের জন্য নতুন কার্যালয় বরাদ্দের আশ্বাস দিয়ে তিনি বলেন,আপনাদের বসার জন্য আমার পূর্বসূরি একজন মাননীয় প্রধান বিচারপতি বার ভবনে একটি কক্ষ বরাদ্দ দিয়েছেন।সেখানে স্থানের কিছুটা অপ্রতুলতা আছে বলে শুনেছি।আপনাদের জন্য আরও একটু বেশি জায়গার ব্যবস্থা করা যায় কি না, বিষয়টি আমি সক্রিয় বিবেচনায় রাখবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সতর্কতার সাথে আদালতের সংবাদ পরিবেশনে আহ্বান প্রধান বিচারপতির।

নিউজ প্রকাশের সময় : ০৫:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩