ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সম্প্রতি সময়ে ১৫ ছাত্র সংগঠনের নতুন জোট ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’

মেহেদী হাসান অলি (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩০ বার পড়া হয়েছে

সম্প্রতি সময়ে ১৫ ছাত্র সংগঠনের নতুন জোট ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিনিধি সভায় ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিনিধি সভায় ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত এই ছাত্র জোটের নাম ঘোষণা করা হয়।

এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ। সমন্বয়ক নির্বাচিত হয়েছেন তিনজন। তাঁরা হলেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।১৫ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।শুক্রবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে ছাত্রসংগঠনগুলো এক প্রতিনিধিসভায় এই নতুন ছাত্রজোটের নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল।

তিনি বলেন,ভোটাধিকার, সন্ত্রাস-দখলদারিমুক্ত নিরাপদ ক্যাম্পাস, সর্বজনীন শিক্ষা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ৯ দফার ভিত্তিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে ক্রিয়াশীল গণতান্ত্রিক ছাত্রসংগঠন সম্মিলিতভাবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের নাম আমি ঘোষণা করছি।

ভোটাধিকার বঞ্চিত সব মানুষ এই ফ্যাসিবাদবিরোধী ঐক্যে অংশগ্রহণ করে একটি স্বনির্ভর,সমৃদ্ধিশালী,গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে,সেই বাংলাদেশের প্রত্যাশায় আগামী দিনের রাজপথের সংগ্রামে সবাইকে অংশ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

সব ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

১৫টি ছাত্র সংগঠন গুলো হচ্ছে –

১/ বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল

২/ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ (পার্থ)

৩/ বাংলাদেশ ছাত্র ফেডারেশন

৪/ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

৫/ বাংলাদেশ ছাত্রলীগ ( জেএসডি)

৬/ গনতান্ত্রিক ছাত্রদল ( এমডিপি)

৭/ নাগরিক ছাত্র ঐক্য

৮/ জাগপা ছাত্রলীগ

৯/ ছাত্র ফোরাম (গণফোরাম মন্টু)

১০/ ভাসানী ছাত্র পরিষদ

১১/ জাতীয় ছাত্র সমাজ( কাজী জাফর)

১২/ জাগপা ছাত্রলীগ ( লুতফর)

১৩/ ছাত্র জমিয়ত বাংলাদেশ

১৪/ বিপ্লবী ছাত্র সংহতি

১৫/ রাষ্ট্রসংস্কার ছাত্র আন্দোলন

প্রতিনিধিসভায় ছাত্রদলের সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন।

ছবিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব হাসিব খাঁন রাফি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্প্রতি সময়ে ১৫ ছাত্র সংগঠনের নতুন জোট ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’

নিউজ প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩