ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সীমান্তে বিএসএফের গুলিতে শেরপুরের এক ওষুধ ব্যবসায়ী নিহত

রিপোর্টার শাহিনুর রহমান :
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের  ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোঃ রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দিঘলবাগ সীমান্ত এলাকা বিজিবি ক্যাম্প মুন্সিপাড়ায় বিওপি-এর অধীন ১১৩৯/৯ এস পিলারের নিকট এ ঘটনা ঘটে।নিহত মোঃ রেজাউল করিম শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্ব আলিনা পাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে এবং তিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী। তিনি স্বল্পমূল্যে ওষুধ নেওয়ার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর সীমান্তে বিকট গুলির শব্দ পায় স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানা যায় মোঃ রেজাউল করিম স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। এরপর রেজাউল করিম আর ফেরত আসেনি। পরে ওই মরদেহ বিএসএফের সদস্যরা নিয়ে যায়। মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ্য করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। খবর নিয়ে জানতে পেরেছি বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে বিএসএফের গুলিতে শেরপুরের এক ওষুধ ব্যবসায়ী নিহত

নিউজ প্রকাশের সময় : ১১:৫২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪