ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর ওপর গু/লি/ব/র্ষ/ণের প্রতিবাদে বি/ক্ষো/ভ মিছিল জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু আবার রাজপথে হাত নাড়িয়ে জানান দিলেন আসিফ মাহমুদ, ফিরেছেন রাজপথে জুলাই যো*দ্ধা হাদির ওপর হা*ম*লা*কা*রীরা যেন কোনোভাবেই দেশ ছা*ড়তে না পারে—কড়া হুঁ*শিয়ারি প্রধান উপদেষ্টার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ছুটে গেলেন জুলাই যুদ্ধা হাসনাত আবদুল্লাহ ভিন্নমতের কণ্ঠরোধে গুলিবর্ষণ—ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ একজন সৎ ও যোগ্য নেতা জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেন : শর্মিলা রহমান সিঁথি আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ — ড. জালাল কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

১ মাসে চিনির দাম সর্বোচ্চ!

সংবাদ দাতা মোঃআরাফাত হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে চিনির দাম। ইতোমধ্যে তা গত ১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বৈরি আবহাওয়ায় বিশ্ববাজারে চিনির সরবরাহ ব্যাহত হতে পারে। এ নিয়ে উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। ফলে খাদ্যপণ্যটির দর বেড়েছে।

সোমবার (২৪ জুলাই) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।
প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৫ দশমিক ১৫ সেন্টে। গত ২২ জুনের পর যা সবচেয়ে বেশি।

একই কার্যদিবসে আসছে অক্টোবরের সাদা চিনির দর বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৭০৩ ডলারে।

ব্যবসায়ীরা বলছেন, দক্ষিণ ইউরোপে তীব্র তাপপ্রবাহ এবং বর্ষা মৌসুমের আগেভাগেই বৃষ্টি শুরু হওয়ায় ব্রাজিলে উৎপাদন কমেছে।

তারা আরও বলছেন, এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতেও চিনির উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির সরবরাহ হ্রাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১ মাসে চিনির দাম সর্বোচ্চ!

নিউজ প্রকাশের সময় : ১০:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩